চট্টগ্রামে পাহাড় ধসে আটকে পড়া মাইক্রোবাস উদ্ধার

চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরের টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে থাকা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে টাইগারপাস সড়কে চলাচলরত একটি মাইক্রোবাস মাটি চাপা পড়ে। খবর পেয়ে মাটি চাপায় আটকে থাকা মাইক্রোবাসটিও ক্রেন দিয়ে সরিয়ে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সম্পূর্ণ মাটি সরিয়ে নেওয়ার পর বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।