থাইল্যান্ডে পিকআপ ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, নিহত ৮

থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে এক মালবাহী ট্রেন একটি পিকআপ ট্রাককে ধাক্কা দিলে এতে আট জন নিহত হয়েছে। এছাড়াও এতে আহত হয়েছে আরও চারজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজ্য রেলওয়ের তথ্য মতে, আজ শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত ২টা ২০ মিনিটে চাচোয়েংসাও প্রদেশের মুয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে।ক্রংক্রিটের ঢালাই ছাড়া অনুমোদনহীন একটি ক্রিসিং পয়েন্টে ট্রেন আসার সময় যানবাহন থামানোর জন্য কোনো স্বয়ংক্রিয় বাধা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।

রেল সংস্থা জানিয়েছে, নিতহদের মধ্যে ২২, ৫৫ এবং ৬৪ বছর বয়সী তিনজন নারী এবং ১৮, ২৭, ৫৫, ৬০ এবং ৬২ বছর বয়সী পাঁচজন পুরুষ রয়েছে।