থাইল্যান্ডে ট্রেন–বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:৩৫ এএম

থাইল্যান্ডে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল ও পুলিশ। শনিবার (১৬ মে) রাজধানী ব্যাংককে  এ দুর্ঘটনা ঘটে। 

উদ্ধার কর্মকর্তারা জানান, সংঘর্ষের পরপরই বাসসহ আশপাশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দগ্ধ ও আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ঘটনাস্থল ঠান্ডা করা হচ্ছে, গ্যাস বের করার কাজ চলছে এবং হতাহতদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এ দুর্ঘটনায় ট্রেন, বাস, একাধিক গাড়ি ও মোটরসাইকেল জড়িত ছিল। তবে কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত