পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত এ সাজার ঘোষণা দেন। একইসঙ্গে তাকে ৫ বছরের জন্য সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাজা ঘোষণার পরপরই লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।
আরও পড়ুন...গ্রেপ্তারের আগে যে বার্তা দিলেন ইমরান খান
শনিবার দুপুরে ইসলামাবাদের বিচারিক আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার তাকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ১ লাখ রুপি জরিমানা করা হয়। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এমনকি তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন।
রায়ের সময় বিচারক বলেন, ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। সে আদালতে ভুয়া কাগজপত্র দাখিল করেছেন।