গ্রেপ্তারের আগে যে বার্তা দিলেন ইমরান খান

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৪:০৬ পিএম

তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিচারিক আদালত। এর কিছুক্ষণ পরেই লাহোরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে পিটিআই চেয়ারম্যানকে।

গ্রেপ্তারের আগে নিজ টুইটার এ্যাকাউন্টে জাতির উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই বার্তায় ইমরান খান দেশবাসীকে তাদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

ইমরান খান বলেন, প্রিয় দেশবাসী, যতক্ষণে এই বার্তা আপনারা দেখবেন ততোক্ষণে ওরা আমাকে গ্রেপ্তার করে ফেলবে এবং আমি জেলে থাকবো। আপনাদের কাছে আমার একটিই অনুরোধ, আপনারা বাড়িয়ে চুপ করে বসে থাকবেন না। আমি যে সংগ্রাম করছি সেটা আমার মুক্তির জন্য করছি না, এটা আমাদের দেশের জন্য করছি, আপনাদের সন্তানদের জন্য করছি।

ইমরান খান আরও বলেন, আপনারা যদি নিজেদের অধিকারের জন্য প্রতিবাদ না করেন তবে আপনাকে দাসত্ব বরণ করতে হবে। আর দাসের কোনো জীবন হয় না।

পিটিআই চেয়ারম্যান বলেন, এই লড়াই ন্যায়ের জন্য, আপনাদের অধিকার ও স্বাধীনতার জন্য। মনে রাখবেন, স্বাধীনতা কখনোই প্লেটে করে দেওয়া হয় না।

তিনি আরও বলেন, ভোট দিয়ে নিজের শাসক নির্বাচন করতে পারা মানুষের সবচেয়ে বড় মৌলিক অধিকার। যতক্ষণ পর্যন্ত আপনাদের এই অধিকার আদায় না হচ্ছে ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত