চট্টগ্রামের জলবদ্ধ সড়কে ঝাঁকি জালে মাছ ধরা

টানা বর্ষণে চট্টগ্রামে পুলিশ লাইন্সের সড়কে জমে থাকা পানিতে জাল ফেলে মাছ ধরতে দেখা গেছে এক ব্যক্তিকে। ভারী বর্ষণে নগরীর বেশকিছু এলাকা পানিবন্দি হয়ে পড়েছে।

আজ রবিবার নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় অনেক জায়গায় ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।

হালিশহর, মুরাদপুর, চান্দগাঁও, বলিরহাট, আগ্রাবাদ, চৌমুহনী, রঙ্গীপাড়া, ছোট পুল, বড় পুল, বহদ্দারহাট, বাকলিয়া, মিয়াখাঁন নগর, চকবাজার, ষোলশহর, মা ও শিশু হাসপাতাল এলাকা, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগ আবাসিক, রিয়াজ উদ্দিন বাজার, মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ।

নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।