বাণিজ্যের ক্ষেত্রে সবসময় ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার দাবি করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য অনেক ভালো অবস্থানে রয়েছে। আগামী দিনে তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল সোমবার এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে সফররত আইসিসির ৪৩ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বিটুবি (বিজনেস টু বিজনেস) বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি লাভজনক, টেকসই এবং পরিবেশ-বান্ধব কৃষিব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে কোল্ড চেইন অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা এ খাতের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এ ব্যাপারে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভারত সব সময়ই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশ-ভারতের মধ্যকার বাণিজ্য অনেক ভালো অবস্থানে আছে এবং দিন দিন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। যা দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব আরও বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
বৈঠকে আইসিসি মহাপরিচালক রাজীভ সিং বলেন, ভারতের অনেক দক্ষতাসম্পন্ন লোকবল রয়েছে যারা জ্বালানি খাত নিয়ে কাজ করে।