স্বামী-স্ত্রীর মজার জোকস

স্বামী: আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কী জানতে চাও বলো?
স্ত্রী: আমিও। আচ্ছা, আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল?
স্বামী: না! তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী: তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!


স্বামী: (খাওয়ার সময়) তোমাকে কিছু বলতে চাইছি, যদি অনুমতি দাও, তাহলে বলবো।
স্ত্রী: খাওয়ার সময় কোনো কথা বলতে হয় না।
স্ত্রী: (খাওয়া শেষে) হুম, কি যেন বলতে চাইছিলে?
স্বামী: তুমিতো মোবাইল ঘাটতে ঘাটতে খাচ্ছিলে, তাই প্লেটের দিকে নজর দাওনি। আমি বলতে চাচ্ছিলাম যে, তোমার প্লেটের মাংশে একটি তেলাপোকা মরে পড়ে আছে।
স্ত্রী: আমি কি সেটা খেয়েছি?
স্বামী: হ্যাঁ, তুমি যখন হাতে উঠিয়েছিলে তখনই তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু তুমি বললে পরে বলতে, তাই বললাম না।
স্ত্রী: ছি, ওয়াক, ওয়াক!


স্ত্রী: হ্যালো! আমার কথা শুনতে পাচ্ছ? শোনো, আমি কিন্তু ড্রাইভারকে চাকরি থেকে বাদ দিয়ে দেব।
স্বামী: কেন কি হয়েছে?
স্ত্রী: এই নিয়ে আজ তিনবার হলো আমি ওর জন্য মরতে মরতে বেঁচে গেছি।
স্বামী: ওকে আর একবার সুযোগ দাও না প্লিজ।