সুরাইয়া বেগম বে লিজিংয়ের চেয়ারম্যান, জুবায়ের কবির ভাইস চেয়ারম্যান

প্রফেসর সুরাইয়া বেগম গত ২৭ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২০০তম সভায় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ফেনীর সন্তান সুরাইয়া বেগম নেদারল্যান্ডসে তার মাস্টার্স, বিএড এবং উচ্চতর অধ্যয়ন শেষ করার পর শিক্ষকতা পেশায় অ্যাকাডেমিক হিসেবে কর্মজীবন চালিয়ে যান এবং জগন্নাথ কলেজের ভাইস প্রিন্সিপাল এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। তিনি ২০১২ সাল পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বোর্ডের অডিট কমিটির সদস্য।

কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুবায়ের কবির। ঢাকার সন্তান যুক্তরাষ্ট্রের বোস্টনে স্নাতক সম্পন্ন করেন। তিনি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক ছিলেন। তিনি এখন ন্যাশনাল সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বে অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি