ডেঙ্গুতে ফের নারী চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শরিফা বিনতে আজিজ (২৭) নামে এক চিকিৎসক মারা গেছেন।

আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছে। বর্তমানে সেখানেই ইন্টার্ন করছিলেন। জেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরে বৃহস্পতিবার বিকেলে তাকে হাসপাতালটির আইসিইউতে ভর্তি করে স্বজনরা।

ডা. শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহারে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।