বঙ্গবন্ধুকে স্মরণ করল ওজোপাডিকো

নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

কর্মসূচির অংশ হিসেবে ওজোপাডিকোর আওতাধীন সব দপ্তর ভবনে গতকাল মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

ওজোপাডিকোর মহাব্যবস্থাপক মো. আলমগীর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহা. শামছুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আখেরুল ইসলাম, মহাব্যবস্থাপক এ এন এম মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আবু হাসান প্রমুখ।