বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের সূচনা করা হয়। এরপর সকালে ব্যাংক ভবন ও ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম।