কৃষিবিদ দীপক কুমার বনিকের উদ্যোগে শোক দিবস পালিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ দীপক কুমার বনিকের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রিবর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক ও রিবর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক বাবুল, ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রদিপ দাষ, অধ্যাপক কবির মৃধা, সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বারদী ঐতিহাসিক খেলার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে।