সার্ভারে ত্রুটি, বুথ থেকে ইচ্ছেমতো টাকা তুলছে গ্রাহকরা

ব্যাংক অব আয়ারল্যান্ডের ওয়েবসাইটে কারিগরি ত্রুটির সুযোগ নিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখার এটিএম থেকে লাখ লাখ টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকটির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির খবর পাওয়া যায়। এরপর গ্রাহকরা দেখতে পান যেকোনো পরিমাণ টাকা তারা বুথ থেকে তুলতে পারছেন। ফলে ব্যাংকের সামনে বাড়তে থাকে ভিড়। খবর ডেইলে মেইলের।

এই সুযোগে বুথ থেকে ইচ্ছেমতো টাকাও তুলে নিয়েছেন তারা। পরে বাধ্য হয়ে ব্যাংকের সামনে জড়ো হওয়া গ্রাহকদের সরিয়ে দেওয়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এরপরেও হাজার হাজার মানুষ গত রাতে ব্যাংকের এটিএম বুথের চারপাশে দাঁড়িয়ে ছিল। যদিও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না।

একটি সূত্র জানিয়েছে, ‘বিকাল ৫টার পর খবর ছড়াতে থাকে যে ব্যাংকের এটিএম থেকে ইচ্ছেমতো টাকা তোলা যাচ্ছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কোনো টাকা নেই নিজের অ্যাকাউন্টে এমন মানুষও টাকা তুলে নিয়ে গেছেন। তাদের অনেকেই বলছেন, এ যেন ‘ফাও’ টাকা।

আরও পড়ুন: কুকুরের সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও, দম্পতি গ্রেপ্তার