আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২২ সালে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ও ৩ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমান সভাপতিত্ব করেন। এজিএমে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীসহ অন্যান্য পরিচালক ও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে আমানতে ১৬ দশমিক ৪ এবং বিনিয়োগে ২০ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ছাড়া ২০২২ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৯০ টাকায় দাঁড়িয়েছে। এজিএমে নিরীক্ষকদের প্রতিবেদন, ২০২২ সালের ব্যালান্স শিট অনুমোদন করা হয়। সভায় শেয়ারহোল্ডাররা উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। বিজ্ঞপ্তি