ইন্টেরিয়র ডিজাইনারদের পুরস্কার দেবে বার্জার

দেশের সবচেয়ে মেধাবী ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি দিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘বার্জার অ্যাওয়ার্ডস ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৩’। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে পুরস্কারটির ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্জার পেইন্টসের এমডি রূপালী চৌধুরী। জুরি উপদেষ্টা, স্থপতি জালাল আহমেদ অনুষ্ঠানে প্রতিযোগিতার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের চিফ অপারেটিং অফিসার মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ, চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম এবং হেড অব করপোরেট সেলস সাব্বির আহমেদ।