সরকার ঘোষিত সর্বজনীন পেনশন কর্মসূচির চাঁদা মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে পরিশোধ করলে চলতি বছর পরিশোধিত অর্থের লাভসহ ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন।
দেশের মানুষের ভালোবাসার সেবা হিসেবে নগদ লিমিটেড কর্মসূচির প্রথম দিনেই দেশবাসীর জন্য ২০২৩ সালে পরিশোধিত সম্পূর্ণ চাঁদাই আগামী বছরের শুরুতে লাভসহ ক্যাশব্যাক দেওয়ার দারুণ এই অফার ঘোষণা করেছে। চলতি বছরের বাকি মাসগুলোতে যারা পেনশনের চাঁদার টাকা নগদ ওয়ালেটের মাধ্যমে সরকারি হিসেবে জমা করবেন, তারাই শুধু আগামী জানুয়ারিতে প্রদেয় এই ক্যাশব্যাক সুবিধার আওতায় আসবেন।
নগদের মাধ্যমে চাঁদা পেমেন্ট পদ্ধতি যারা সর্বজনীন পেনশনের আওতায় আসতে চান, তাদের আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি নম্বর পাওয়া যাবে, যা দিয়ে সব সময় চাঁদা পরিশোধসহ আনুষঙ্গিক সব কাজ করতে হবে।
https://www.upension.gov.bd/ Public/Packages এই ওয়েব ঠিকানায় ব্রাউজ করলে পেনশন কর্মসূচির চাঁদা প্রদানের জন্য পেমেন্ট অপশনে পৌঁছে যাবেন গ্রাহক। সেখান থেকে মোবাইল ব্যাংকিং অপশনে গিয়ে ‘নগদ’ নির্বাচন করে পেনশনের চাঁদা পরিশোধ করা যাবে। বিজ্ঞপ্তি