বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ৩ বছর সময় চেয়েছেন নাইজারের সামরিক জান্তা আবদুর রাহামানে চিয়ানি। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াসভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এমন প্রস্তাব উত্থাপন করেন তিনি। একইসঙ্গে নাইজারে হামলা করা সহজ হবে না বলেও হুঁশিয়ারি দেন চিয়ানি।
দেশটির রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক বার্তায় চিয়ানি বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেমন হবে সেটা আগামী ৩০ দিনের মধ্যে সামরিক কাউন্সিলের বৈঠকে ঠিক করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিপরীতে দেশটিতে যেকোনো সামরিক আক্রমণের বিষয়ে তিনি বলেন, মাতৃভূমির সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য দ্বার উন্মুক্ত। তবে একটি বিষয় পরিষ্কার করা যাক, আমাদের বিরুদ্ধে আক্রমণ করা পার্কে হাঁটার মতো সহজ বিষয় হবে না।