জড়িয়ে ধরা

বিচিত্র পেশাগুলোর মধ্যে একটি হলো জড়িয়ে ধরা। পেশাদার আলিঙ্গনকারীরা এই পেশায় যেকোনো মানুষকেই টাকার বিনিময়ে জড়িয়ে ধরেন। যা মূলত স্পর্শ থেরাপি। কঠিন রোগে আক্রান্ত রোগীকেও তারা টাকার বিনিময়ে জড়িয়ে ধরেন। সেবাগ্রহণকারী চাইলে নিজের পছন্দমতো সেবাদানকারীকে বেছেও নিতে পারেন। কারণ এই পেশায় নারী ও পুরুষ উভয়ই সেবা দিয়ে থাকেন। প্রতি ঘণ্টা হিসাবে টাকা নির্ধারণ করা হয়। স্পর্শ থেরাপি বা কাডল থেরাপিতে স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যার চিকিৎসায় করা হয়। এই পেশায় কর্মরতরা জানান, বেশিরভাগ সেবাগ্রহণকারীর বয়স ২০ থেকে ৭৫ বছর। একাকিত্ব, আঘাতজনিত সমস্যা, অক্ষমতা বা মানসিক যন্ত্রণায় যারা বেশি ভোগেন তারাই এই সেবা নেন।