ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণ ব্যবসা করে ইতিহাস গড়ল এবার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’। সিনেমাটি ব্লকবাস্টার হওয়ায় প্রযোজকের কাছ থেকে দামি গাড়ি উপহার পেলেন নির্মাতা হিমেল আশরাফ। ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা।
ফেসবুকে গাড়ির একটি ছবি শেয়ার করে হিমেল আশরাফ লিখেন, প্রিয়তমার সাফল্যের জন্য এই গাড়ি উপহার দেওয়ায় ধন্যবাদ আরশাদ আদনান ভাইকে।
তিনি যে গাড়িটির ছবিটি পোস্ট করেছেন সেটা ২০২০ মডেলের টয়োটা অক্সিও গাড়ি। জানা যায়, গাড়িটির দাম প্রায় ২৬ লাখ টাকা। উপহার হিসেবে গাড়িটি পেয়ে আনন্দে ভাসছেন নির্মাতা। তার পোস্টে মন্তব্যের ঘরে সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন।