হাসির তিনটি জোকস

দিলদার: বন্ধু আমাকে দুই হাজার টাকা ধার দিবি? সাতদিন পরেই দিয়ে দেব।
দিলদারের বন্ধু: এই নে দুই হাজার টাকা।
দিলদার: বন্ধু তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না।

দুই মাস হয়ে যায় দিলদার আর টাকা দেয় না ...

দিলদারের বন্ধু: কীরে আমার টাকাটা তো আর দিলি না?
দিলদার: কীসের টাকা?
দিলদারের বন্ধু: এর মধ্যেই সব ভুলে গেলি? দুই মাস আগে দুই হাজার টাকা নিয়েছিস।
দিলদার: তোকে না টাকা নেওয়ার সময়েই বলছি, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আবার কীসের টাকা!


ছেলে: বাবা, তুমি নাকি ঘুষ খাও?
বাবা: তুমি কি কখনও দেখেছ?
ছেলে: না, শুনেছি।
বাবা: শোনা কথায় কান দিতে নেই।

কিছু দিন পর …

বাবা: তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ?
ছেলে: তুমি কি দেখেছ?
বাবা: না শুনেছি।
ছেলে: শোনা কথায় কান দিতে নেই বাবা!


গৃহশিক্ষক: আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে।
ছাত্র: স্যার, এই কথাটা ঠিক না।
শিক্ষক: কেন?
ছাত্র: কারণ, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?