ঢাকায় ট্যুরিজম ও হসপিটালিটি বিষয়ক প্রদর্শনী শুরু

হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং অ্যান্ড হসপিটালিটি প্রোডাক্টস অ্যান্ড ইকুয়েপমেন্ট নিয়ে ‘এইচএইচ এক্সপো-২০২৩’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে। স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৬ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালী, বিএমসিসিআই-এর প্রেসিডেন্ট আলমাস কবীর প্রমুখ।