যাদের কাছে সুকুক বন্ড ইস্যু করা যাবে

সুকুক বন্ডের বিপরীতে বেশিরভাগ অর্থ সংগ্রহ করতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির কাছ থেকেই ৮৫ শতাংশ অর্থ সংগ্রহের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, প্রচলিত ব্যাংকের ইসলামিক ব্র্যাঞ্চ ও উইন্ডো থেকে ১০ শতাংশ এবং ব্যক্তিগত বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইনস্যুরেন্স থেকে ৫ শতাংশ সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে তিন শ্রেণি থেকেই নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি আবেদন পড়লে অতিরিক্ত আবেদনের জন্য প্রত্যেক শ্রেণিকে সমান হারে সুকুক বরাদ্দ দিতে হবে। আবার কোনো শ্রেণি নির্ধারিত অনুপাতের চেয়ে কম এবং অন্য কোনো শ্রেণি নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি সুকুক নেওয়ার আবেদন করলে অবশিষ্ট সুকুক বেশি আবেদনকারীদের মধ্যে সমান হারে বরাদ্দ দেওয়া হবে।