পাকিস্তানের দক্ষিণে অবস্থিত করাচি শহরের এক ব্যস্ত সড়কে গতকাল মঙ্গলবার দেখা মেলে এক অবাক দৃশ্যের। একটি সিংহকে হেঁটে বেড়াতে দেখা যায় করাচির রাস্তায়। সিংহ হাঁটার এ দৃশ্য দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে লোকজন।
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় করাচির ব্যস্ততম এলাকা শারিয়া ফয়সালে একটি সিংহকে হাঁটাহাঁটি করতে দেখা যায়। সিংহটিকে গাড়িতে করে স্থানান্তরিত করার সময় আয়েশা বাওয়ানি কলেজের কাছে গাড়ি থেকে পালিয়ে যায় সিংহটি। এতে কতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই এলাকায়।
জিও নিউজ জানায়, সিংহটি পালিয়ে যাওয়ার পর একটি ভবনের পার্কিং লটের ভেতরে চলে যায়। এক পর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢুকিয়ে নিরাপদে পাঠিয়ে দেয়।
পরিবহনের সময় যে গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল, তার চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।
পাকিস্তানের বন্য প্রাণী বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে জানান, সিংহটির বয়স প্রায় দুই বছর