পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট, সবকিছুর দাম আকাশচুম্বী। এমন পরিস্থিতে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন খোদ পাকিস্তানের প্রেসিডেন্টে। সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্টে আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি বেতন পান। কিন্তু তিনি এখন ওই দুই ধাপেই বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন। ২০২১ সালের জুলাই থেকে প্রতি মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি ও ২০২৩ সালের জুলাই থেকে প্রতি মাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ পাকিস্তানি রুপি করার দাবি জানিয়েছেন তিনি। এজন্য সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিয়েছেন আলভি।