মজার জোকস

দিলদার ও তার বন্ধু পার্কে বসে গল্প করছে
দিলদার: মানুষের মস্তিষ্ক ২৪ ঘণ্টা কাজ করে কিন্তু মাত্র দুই বার বন্ধ হয়ে যায়।
দিলদারের বন্ধু: কখন কখন?
দিলদার: প্রথমটা পরীক্ষার সময় এবং দ্বিতীয়টা স্ত্রী পছন্দের সময়।


স্ত্রী ভোরে ঘুম থেকে উঠে সোজা মেকআপ লাগাতে লাগলেন
স্বামী: তুমি কি সকাল সকাল পাগল হয়ে গেছ! ভোরবেলা মেকআপ করছ?
স্ত্রী: চুপ কর, আমি ফোনে ফেস লক করেছিলাম, এখন ফোন চিনতে পারছে না।


দিলদারের বন্ধু: বন্ধু, মাথায় খুব ব্যথা।
দিলদার: মাথা ব্যথা হলে গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ কথা বল।
দিলদারের বন্ধু: কেন?
দিলদার: শুনিসনি, বিষে বিষ মরে।