ডাক্তার: বাহ! আপনার ওজন তো দেখছি এক কেজি কমেছে!
নায়িকা: হুম, কমারই তো কথা!
ডাক্তার: কেন?
নায়িকা: কারণ আজকে আমি মেকআপ করিনি!
বাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
প্রথমজন: আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
দ্বিতীয়জন: কী বলিস! আমি তো চা-পাতা, জল, দুধ, চিনি মুখে দিয়ে ওভেনে বসে পড়ি!
দোকানদার: এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাড়ি নিয়ে যেতে সুবিধা হবে।
দিলদার: এই নিন টাকা।
দোকানদার: এ কী, দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
দিলদার: টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে!