ভিসা-পাসপোর্ট ছাড়াই বিমানে উঠে গেল শিশু

জুনায়েদ হোসেন মোল্লা নামে এক শিশু ভিসা-পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে ওঠে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। বিমানে ওঠার পর কেবিন ক্রু তাকে সিটে বসতেও দিয়েছে। কিন্তু পরে তার কাছে ভিসা-পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।

বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ আজিজুল হক মিঞা বলেন, সোমবার রাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশুটি ওঠে পড়ে। অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে থানার জিম্মায় দেয়।