ম্যারাথন

ম্যারাথন দূরপাল্লার দৌড়খেলা। আন্তর্জাতিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তার দৌড়খেলা নামেও পরিচিত। দূরপাল্লার দৌড়ের এই নামকরণের পেছনে রয়েছে একটি কিংবদন্তি। খ্রিস্টপূর্ব ৪৯০ সালের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে ম্যারাথনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধ অনুষ্ঠিত হয় গ্রিক ও পারস্যের মধ্যে। রক্তক্ষয়ী এ যুদ্ধে অবশেষে গ্রিকরা জয়ী হয়। বার্তাবাহক ফেইডিপ্পিডেসকে পাঠানো হয় এই সুখবরটি এথেন্সে পৌঁছে দেওয়ার জন্য। ফেইডিপ্পিডেস একবারও না থেমে এথেন্সে পৌঁছান এবং ‘আমরা জয়ী হয়েছি’ উচ্চারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আধুনিক অলিম্পিক ক্রীড়ায় ম্যারাথন খেলা শুরু (১৮৯৬) থেকেই প্রচলিত ছিল। কিন্তু ১৯২১ সালের আগে এর কোনো সুনির্দিষ্ট মানদ- ছিল না।