চট্টগ্রামে ডেঙ্গুতে রাকিব হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
গতকাল শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। শুক্রবার চমেক হাসপাতালে তাকে ভর্তি হয়েছিল।
মারা যাওয়া রাকিবের বাড়ি কুমিল্লা জেলায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৬ জন। এর আগে গতকাল শনিবার এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ভর্তি হয়েছেন। চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৩ জন।