ভবন থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নগরীর পাঁচতলা ভবন থেকে পড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে নগরের দামপাড়া পুলিশ লাইনের পুলিশ মেসে এই দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল জাহিদুলের গ্রামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক জানান, কনস্টেবল জাহিদুল ইসলাম ভোরে ঘুম থেকে উঠে তার কক্ষের পাশের বারান্দায় হাঁটতে যান। এ সময় হঠাৎ পা পিছলে বারান্দা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।