ইউআইপাথের সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

প্রযুক্তি খাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে জেনেক্সকে ‘প্রিন্সিপাল রিকগনিশন পুরস্কার’-এ ভূষিত করেছে আন্তর্জাতিক রোবোটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ। প্রযুক্তি খাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইগার্ডিয়ান অ্যানুয়াল পার্টনার কনফারেন্স ‘ক্লিক২৩’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন খাতে রোবোটিক অটোমেশন প্রসেস বা আরপিএ নিয়ে সফলভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জেনেক্সকে এ সম্মাননা দিয়েছে ইউআইপাথ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি ও সিইও শাহ্ জালাল উদ্দিন বলেন, ‘নিঃসন্দেহে এই স্বীকৃতি জেনেক্স ইনফোসিসের জন্য আরেকটি বড় মাইলফলক। এই অর্জনের ফলে প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আমাদের গ্রাহকদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত করতে এবং সাফল্য নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান অনুপ্রাণিত হব।’

জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) আবু তৈয়ব বলেন, ‘সরকার, আর্থিক সেবাদাতা, ইনস্যুরেন্স কোম্পানি, স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম, লজিস্টিক এবং নির্মাতা প্রতিষ্ঠান আমাদের প্রযুক্তি সেবা নিয়ে থাকে। ইউআইপাথের এই স্বীকৃতি গ্রাহকের আধুনিকতম অটোমেশন সেবা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি এবং কার্যক্রম আর দৃঢ় করবে। বিজ্ঞপ্তি