সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড’ এবং বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব প্রাপ্ত কাতার এয়ারওয়েজ একটি চুক্তিপত্র স্বাক্ষর করে। প্রিমিয়ার ব্যাংকের এএমডি শামসুদ্দিন চৌধুরী এবং কাতার এয়ারওয়েজ গ্রুপের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) মোহাম্মদ এল ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। চুক্তির আওতায় উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনেচ্ছুক ছাত্ররা প্রিমিয়ার ব্যাংকে ফাইল খুলে এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লি. কিংবা আরভিং এভিয়েশন লি. এর মাধ্যমে টিকিটিং করলে ফ্লাইট ভাড়ায় বিশেষ ছাড়সহ বিভিন্ন সুযোগ পাচ্ছেন।