মজার তিনটি জোকস, একটি ফাউ!

: আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা আপনাদের কাগজে ছাপতে কত খরচ পড়বে?
: প্রতি ইঞ্চি ১০০ টাকা।
: সর্বনাশ! আমার ভাই যে প্রায় ছয় ফুট লম্বা।


শিক্ষক: হ্যালো।
অপর প্রান্ত থেকে: শুনুন, আমার ছেলের আজ ভীষণ জ্বর। ও আজ স্কুলে যেতে পারবে না।
শিক্ষক: আপনি কে বলছেন?
অপর প্রান্ত থেকে: আমি আমার বাবা বলছি!


প্রেমিকা: তুমি কি আমায় ভালোবাস?
প্রেমিক: বিশ্বাস না হলে পরীক্ষা করো?
প্রেমিকা: ধরো তোমার কাছে মাত্র ৫০ টাকা আছে। তা থেকে আমি ৩০ টাকা চাইলাম, তুমি দিতে পারবে?
প্রেমিক: কেন পারবো না, একশো বার পারবো। তবে পরীক্ষার তারিখটা একটু পেছানো যায় না?


শিক্ষক: মরুভূমির একটা প্রাণির নাম বলো।
প্রথম ছাত্র: উট।
শিক্ষক: ঠিক আছে। আর একজন মরুভূমির আর একটি প্রাণির নাম বলো।
দ্বিতীয় ছাত্র: আর একটি উট।