বাবা-মা ও ছেলের মজার জোকস!

ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
ছেলে: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!


ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।
বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে ইতিমধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।
ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!


ছেলে: মা, বাবার চোখে চশমা কেন?
মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।
ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদার চোখে এত পাওয়ারের চশমা!