গরমের এই সময়ে ত্বকের পাশাপাশি চুল নিয়মিত পরিষ্কার করা জরুরি। এসময় অতিরিক্ত ঘাম ও ধুলাবালিতে চুল দ্রুত নোংরা হয়ে যায়। যে কারণে চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও মাথার ত্বকে খুশকির সমস্যা তো রয়েছেই। চুলের গোড়ায় ময়লা জমে থাকার কারণে চুল পড়ার সমস্যাও বেড়ে যায়। এদিকে চুলে খুব বেশি শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তাইতো সকল সমস্যার সমাধান পেতে আজকে জানাবো চুলের যত্নে শ্যাম্পুতে ব্যবহৃত দুটি উপাদানের কথা।
চুলের যত্নে এই সময়ে শ্যাম্পুতে যে দুই উপাদান মিশিয়ে নিবেন-
উপকরণ-
১। গ্রিন টি ব্যাগ
২। অলিভ ওয়েল বা ক্যাস্টর ওয়েল।
প্রস্তুত প্রণালী-
১। আপনার প্রতিদিনের ব্যবহারের শ্যাম্পুর সঙ্গে একটি গ্রিন টি ব্যাগ, ২ চা চামচ অলিভ ওয়েল বা ক্যাস্টর ওয়েল ভালোভাবে মিশিয়ে নিন।
২। এবার এটি আপনার ভেজা চুলে ৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।
ব্যস এভাবে ব্যবহার করুন দেখবেন গরমের এই সময়ে চুলের সকল সমস্যা সমাধান পাবেন।