আতঙ্কের কিছু নেই | আব্দুল বায়েস
নির্বাচনের আগে, সচরাচর যেমনটি হয়ে থাকে- রাজনৈতিক অস্থিতিশীলতা সাপেক্ষে এক কঠিন সময় দরজায় কড়া নাড়ছে। তবে সময়োচিত এবং যথাযথ পদক্ষেপে পরিস্থিতি পক্ষে আসতে পারে।
এটা সত্যি যে, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বেশ চাপের মধ্য দিয়ে চলছে। নিম্নমুখী রিজার্ভ, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ডলারের দাম এবং এদের মিথস্ক্রিয়ায় সামষ্টিক অর্থনৈতিক নির্দেশকে কিছুটা অস্থিরতা অবলোকনীয়। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত যে ফুরফুরে মেজাজে অর্থনীতি সামনের দিকে ধাবিত হচ্ছিল রেকর্ড অর্থনৈতিক প্রবৃদ্ধির হার, স্ফীত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, দ্রুত দারিদ্র্য হ্রাস, সহনীয় মূল্যস্ফীতি, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নির্দেশকে অগ্রগতি ইত্যাদি ইতিবাচক দিক নিয়ে বিশ্বের দরবারে সদর্প বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পায়; কিছু কিছু ক্ষেত্রে ছাপিয়ে যায় পাকিস্তান, ভারত এমনকি শ্রীলঙ্কাকে। কিন্তু হঠাৎ ধেয়ে আসা করোনার কারণে যেমন সারা বিশ্বে, তেমনি বাংলাদেশের অর্থনীতির নৌকা ঝড়ো আবহাওয়ায় পড়ল। তবে সুপক্বতার কারণে সংকট উতরাতে সক্ষম হয়।
বিস্তারিত পড়ুন এখানে
ধেয়ে আসছে দুর্যোগ | মাসুদ কামাল
ক্ষমতায় থাকা ও তার জন্য প্রয়োজনীয় নির্বাচন করতে গিয়ে আপনি এই দুই অঞ্চলকেই উপেক্ষা ও অবজ্ঞা করবেন, তারপরও আশা করবেন, তারা আপনার সঙ্গে আগের মতোই বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে- এটা হয় না।
কদিন আগে নবীন একটি দৈনিকে, প্রবীণ সম্পাদক একটা আর্টিকেলে ভবিষ্যদ্বাণী করলেন। বললেন, সাত দিনের মধ্যে নাকি বাংলাদেশের ওপর দিয়ে একটা ভয়াবহ অর্থনৈতিক ঝড় বয়ে যেতে পারে। তার হিসাব অনুযায়ী, সাত দিনের মধ্যে কঠিন কোনো নিষেধাজ্ঞা আসবে। লেখাটি ছাপা হয়েছে অক্টোবরের সাত তারিখে। এই লেখাটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তো অবজ্ঞাসূচক কিছু মন্তব্যও করেছেন। বলেছেন, ‘আপনাদের মাথা-মগজের মধ্যে গণ্ডগোল আছে।’ মন্তব্যটি করেছেন তিনি পুরো সাংবাদিক সমাজকে নিয়েই। কথা হচ্ছে, ওই লেখায় কি খুব ভুল কিছু আছে? তার লেখাটি মনোযোগ দিয়ে পড়লে সেখানে একটা ধান্দার বিষয় পরিষ্কার হয়ে যায়। একেবারে সাত দিনের সময়সীমা দিয়ে বলা কথাটি হয়তো বাড়াবাড়ি বলে মনে হয়। আবার লেখার শেষ দিকে সরকারি দলকে ‘নিরীহ কর্মসূচি’ থেকে বের হওয়ার যে পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে এক ধরনের সংঘাতের উস্কানিও হয়তো আছে। এতকিছুর পরেও অর্থনৈতিক সংকটের যে আশঙ্কার কথা আছে, সেটা কি একেবারেই ভিত্তিহীন?
বিস্তারিত পড়ুন এখানে