সংকট সমাধানে দরকার মুদ্রা বিনিময় ও সুদের হার বাজারভিত্তিক করা। কিন্তু এই মুহূর্তে সরকারের পক্ষে বাজারভিত্তিক ব্যবস্থায় যাওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে সরকার তেমন কোনো বড় সিদ্ধান্তেও যেতে পারবে না। এ ক্ষেত্রে নির্বাচন পর্যন্ত রিজার্ভ বাড়াতে হবে সুদহার ডলারের দাম ধরে রাখতে হবে। আর সংকট মোকাবিলায় সরকারকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে হবে। সে ক্ষেত্রে দুই-এক টাকা করে ডলারের দাম বাড়ানো বা সুদের হার কিছুটা বাড়ানো যেতে পারে। তবে নির্বাচনের পর বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে রাজস্ব আয় ও রিজার্ভ বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে। এজন্য এনবিআরে সংস্কার প্রয়োজন। পাশাপাশি ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার নিয়ে আসতে হবে।
রেমিট্যান্স বাড়াতে হলে অর্থ পাচার বন্ধ করার বিকল্প নেই। কিন্তু নির্বাচনের আগে সরকার এ ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাই নির্বাচনের আগে রেমিট্যান্স বাড়ার সম্ভাবনা কম। এজন্য রিজার্ভ আরও কমে আসবে। সে ক্ষেত্রে এটি ১৫ থেকে ১৬ বিলিয়নে নেমে আসতে পারে।
লেখক : নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআইবি)