বললেন ইমাম

শর্করা নয়, আমিষেই নিহিত ছক্কা মারার টোটকা

প্রথম দশ ওভারে ছক্কা হাঁকানোয় পাকিস্তান বাকি দলের চেয়ে পিছিয়ে আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচে সেই সংখ্যা ছিল শূন্য। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কীভাবে এর থেকে প্রতিকার পাওয়া যায় তা জানতে চাওয়া হয় ইমাম-উল-হককে। পাকিস্তানের ওই ওপেনার জবাবে যা বলেছেন তাতে নতুনত্ব না থাকলেও ভিমড়ি খেতে হয়। ইমাম বলেন, ‘শর্করা কমিয়ে দিয়ে আমাদের বেশি করে আমিষ খাওয়া প্রয়োজন।’

মজার এই উত্তর দেয়ার পরে অবশ্য দলের পক্ষ থেকে যুক্তিও দিয়েছেন। ইমাম বলেন, ‘তবে আমরা এই বিষয়টি নিয়ে একদম চিন্তিত নই। বরং আমাদের লক্ষ্য দলের জন্য খেলোয়াড় হিসেবে কী করতে পারছি তা নিয়ে। আমরা শেষ দুই ম্যাচ ভালো খেলতে পারিনি বলে ফল আমাদের পক্ষে আসেনি। সেটা মেনে নিয়েই আমরা সামনের দিকে এগোনোর প্রচেষ্টায় আছি। এখনো ৫টা ম্যাচ বাকি রয়েছে।’

পদ্ধতি মেনে প্রস্তুতি গ্রহণের মাধ্যমে সেমিফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন ইমাম।