আইস ট্রাকার পেশা হিসেবে যেমন ব্যতিক্রম তেমনি ঝুঁকিপূর্ণ। বরফঢাকা বিপজ্জনক রাস্তাগুলোতে এরা ট্রাক চালায়। কানাডিয়ান এবং আলাস্কান রুটগুলোতে সারা বিশ্ব থেকে ট্রাকচালকদের খন্ডকালীন কাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এইসব অভিজ্ঞ ড্রাইভারদের স্ট্যান্ডার্ড ঐএঠ লাইসেন্স এবং বেশ কয়েক বছরের ড্রাইভিং অভিজ্ঞতার প্রয়োজন হয়। যারা খুব বেশি ঠান্ডা আবহাওয়া সহ্য করতে এবং ঝুঁকি নিতে পারে তারাই মূলত আইস ট্রাকারকে পেশা হিসেবে বেছে নেন। আলাস্কার আইস রোড ট্রাক ড্রাইভার প্রতি ঘণ্টায় ২৮.৮৭ ডলার উপার্জন করতে পারেন।