গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনায় গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর ৬ নং ফরাজী পাড়া মেইন রোডে মৃত আব্দুল জব্বারের বাড়ির ২য় তলার ভাড়া বাসার রান্না ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, ঘরের দরজা আটকে গায়ে আগুন দেন সুজলা। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গায়ের আগুন ও রুমের ভেতর আগুন নিভিয়ে ফেলেন। তবে ঘটনাস্থলেই মারা যান সুজলা। এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে বিস্তারিত জানা সম্ভব হবে।

ওসি আরও জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।