খুলনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর রাতে ভবনের নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনের নিচের কয়েকটি দোকান ও দ্বিতীয় তলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, মঙ্গলবার ভোর রাতে হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচতলা আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রাত ৩ টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। ১০টি ইউনিট কাজ করে সকাল ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।