ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধের শুরুর দিকে জ¦ালানি তেলের আন্তর্জাতিক বাজারে খানিকটা চাঙ্গাভাব দেখা দিলেও সম্প্রতি ফের মন্দাভাব দেখা দিয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৮৭ দশমিক ৯৩ ডলারে, যা আগের দিন বুধবারের তুলনায় ২ দশমিক ২০ ডলার কম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৮৩ দশমিক ২১ ডলারে। আগের দিন বুধবারের তুলনায় বৃহস্পতিবার এ তেলের দাম হ্রাস পেয়েছে ২ দশমিক ১৮ ডলার। অবশ্য শুক্রবার তেলের দাম বৃহস্পতিবারের তুলনায় ১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার বিশ্লেষক ফিল ফ্লাইন রয়টার্সকে বলেন, বাজারের অবস্থা ভালো নয়। যদি (ইসরায়েল-হামাস) যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে, সে ক্ষেত্রে সামনের দিনগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হবে বাজারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরও একই অবস্থা দেখা দিয়েছিল।