বিশ্বকাপ ২০২৩

টস জিতে বোলিংয়ে নিউজিল্যান্ড

জয়রথ চলছে দক্ষিণ আফ্রিকার। ১০ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে আছে তারা। টানা দুই ম্যাচ হারা নিউজিল্যান্ডের অবস্থান তৃতীয়, তাদের পয়েন্ট ৮। জয়ের ধারায় ফিরতে আজ প্রোটিয়াদের সঙ্গে লড়াই কিউইদের।

পুনেতে বাংলাদেশ সময় বেলা আড়াইটাই শুরু মাঠের লড়াই। এই ম্যাচে টস ভাগ্য পাশে পেয়েছেন টম ল্যাথাম। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিয়েছেন বোলিংয়ের সিদ্ধান্ত।

দুই দলেই এসেছে এক পরিবর্তন। লকি ফার্গুসনের পরিবর্তে দলে এসেছেন টিম সাউদি। লর্ডসে শেষবার খেলেছিলেন সাউদি। সেটাও গত সেপ্টেম্বরে। তারপরই পরেছিলেন চোটে। বিশ্বকাপের এবারের আসরে এটাই তার প্রথম খেলেতে নামা। আর দক্ষিণ আফ্রিকার দলে এসেছেন পেসার কাগিসো রাবাদা। বাদ পড়েছেন তাবরাইজ শামসি।