ওয়াংখেড়েতে নিজেকে উন্মোচন করলেন টেন্ডুলকার

শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিশ্বকাপ ম্যাচের আগের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়েতে উন্মোচিত হলো শচিন টেন্ডুলকারের ভাস্কর্য। এই ওয়াংখেড়ে শচিনের ঘরের মাঠ। আর এখানেই ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১ সালে বিশ্বকাপ ট্রফিও উচিয়ে ধরেছিলেন কিংবদন্তীর ব্যাটসম্যান। সেই সম্মানে ২০ ফুট উচু শচিনের একটা ট্রেডমার্ক শটের আদলে গড়া ভাস্কর্য স্থাপিত হলো ওয়াংখেড়েতে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেসহ আরও অনেককে নিয়ে শচিন টেন্ডুলকার নিজেই উন্মোচন করেন ভাস্কর্যটি।