নিউ ইয়র্ক আদালতে হাজির হচ্ছেন ট্রাম্পের ছেলে

আর্থিক প্রতারণার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র নিউ ইয়র্কের আদালতে সাক্ষ্য দেবেন। গতকাল বুধবার তার হাজির হওয়ার কথা। এই মামলায় তিনি, তার বাবা ও ভাই এরিক ট্রাম্পও যুক্ত। তাদের সবার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে স্পর্শকাতর। এর মাধ্যমে ট্রাম্পের ব্যবসায়িক সাম্রাজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের সম্পদের ব্যাপারে ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য দিয়েছেন। 

ট্রাম্পের কোম্পানিতে ডোনাল্ড ও এরিক দুজনই এক্সিকিউটিভ প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। এই মামলায় আগামী সপ্তাহে সাক্ষ্য দেবেন ট্রাম্প নিজে। তবে তার আগে তার কন্যা ইভাঙ্কাও হাজিরা দেবেন। তবে ইভাঙ্কা এই মামলায় সরাসরি যুক্ত হন।

ডোনাল্ড দাবি করেন, তার বাবাকে হাজার বছর জেলে রাখতেই এসব মামলা হয়েছে।

তবে নিউ ইয়র্ক আদালতের বিচারক আর্থাল এনগোরোন এরেই মধ্যে বলেছেন, ট্রাম্প ও তার সহযোগীরা ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে জালিয়াতি, ষড়যন্ত্র ও অন্যায় কাজ করেছেন।