খিলক্ষেতে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ

অবরোধের সমর্থনে রাজধানীর খিলক্ষেতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে খীলক্ষেত থানার পাশে (এয়ারপোর্ট মেইনরোডে) টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করা হয়। 

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মুতাছিম বিল্লাহ,ঝলক মিয়া, আলমগীর কবির, মেহেরাব মাহি, সুরুজ মণ্ডল, আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক জহির রায়হান আহমেদ, খায়রুল ইসলাম সুজন,  লিটন খান, আরিফুল ইসলাম, খোরশেদ লোকমান, কৃষিবিদ সোহরাব সুজন, মৌসুমি মৌ, সহ-সাধারণ সম্পাদক মিঠুন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল, মাহফুজ, পিংকন, অর্থ সম্পাদক রিয়াজ, ক্রীড়া সম্পাদক মামুন, প্রশিক্ষণ সম্পাদক বাপ্পি, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ, সহ-প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সদস্য রাজু আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।