ঢাকা-১৮ আসন

ব্যানার অপসারণে মাঠে বিএনপি জয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

নির্বাচন পরবর্তী সময়ে সড়ক ও জনপথে টানানো ব্যানার-ফেস্টুন অপসারণে নিজেই মাঠে নেমেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি জয়ী প্রার্থ ও বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, এয়ারপোর্ট, খিলক্ষেতসহ ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন আমাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা। সড়কের ওপর ঝুলন্ত ব্যানার-ফেস্টুন অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। তাই আমরা নিজেরাই এগুলো সরিয়ে নিচ্ছি।

তিনি বলেন, নির্বাচন ছিল জনগণের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তবে নির্বাচন-পরবর্তী সময়ে নগরীর সৌন্দর্য রক্ষা ও জনদুর্ভোগ কমাতে সবাইকে সচেতন হতে হবে।

এ বিষয়ে দলীয় নেতাকর্মীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বিএনপির জয়ী এ প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত