গত ২৮ অক্টোবর ঢাকায় পুলিশ হত্যাসহ দেশব্যাপী বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকায় এ শান্তি সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক ডেপুটি স্পিকারের কন্যা এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলীর নেতৃত্বে একটি শান্তি সমাবেশের মিছিল বের হয়ে গুরুত্বপুর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করেন।
পরে একই এলাকায় একটি শান্তি সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।