চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভিমরুলের কামড়ে রাজা মিয়া (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় প্রতিবেশী জনৈক নুরু মিয়ার বাগানে গাছের ডাল কাটার সময় দিনমজুর রাজা মিয়া বিষাক্ত ভিমরুল আক্রমণের শিকার হন। গাছে তৈরি বাসা থেকে ভিমরুলের ঝাঁক আক্রমন করে তার মুখ, কান, হাত-পাসহ সারা শরীরে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সফিউল আলম বলেন, গাছের ডাল কাটার সময় বিষাক্ত ভিমরুলের কামড়ে দিনমজুরের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।